ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল

প্রতিনিধি May 28, 2026
ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল

ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। কোরবানি ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের একটা ইবাদত। বিশ্বের সব মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ-বিগ্রহে যাতে ক্ষতি না হয়, এই দোয়া করেন তিনি।

এর আগে সকালে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে ঈদের নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

ঈদের নামাজের আগে ঈদগাহে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মনের মধ্যে, সমাজের মধ্যে যত কলুষতা আছে; আমরা কোরবানির মধ্য দিয়ে তা পবিত্র করতে চাই।’ তিনি বাংলাদেশের দুস্থ-গরিব, যাঁরা বৈষম্যের শিকার হয়ে আছেন, তাঁদের বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ নির্মাণ করার আহ্বান জানান।

Published: আপডেট: ২৮ মে ২০২৬, ০৫: ৫৬

Source: https://www.prothomalo.com/bangladesh/district/gtcx8dcmga

ঈদুল আজহা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি রংপুর বিভাগ ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!