হোম আর্টিকেল এশিয়া

বেইজিংয়ে পুতিন–সি সংক্ষিপ্ত বৈঠক

বিবিসি May 20, 2026
বেইজিংয়ে পুতিন–সি সংক্ষিপ্ত বৈঠক

রাজধানী বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি সংক্ষিপ্ত বৈঠক শেষ হয়েছে।

ক্রেমলিন প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে এবার একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় আজ বুধবার বেইজিংয়ে পুতিনকে স্বাগত জানান সি চিন পিং। রাশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বৈঠক শুরুর আগে বেইজিংয়ের ‘গ্রেট হল’–এর বাইরে দুই নেতা করমর্দন করছেন।

রুশ নেতাকে স্বাগত জানাতে গ্রেট হলের প্রবেশপথে লালগালিচা বিছানো হয়। দুই নেতা তার ওপর দিয়ে হেঁটে যান।

বিবিসি জানায়, স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে গ্রেট হলে এই বৈঠক হওয়ার কথা ছিল। পরে নির্ধারিত সময়ের আগেই বৈঠক শুরু হয়। সংক্ষিপ্ত এই বৈঠক প্রায় ১৫ মিনিট ধরে চলে।

সি চিন পিং তাঁর উদ্বোধনী বক্তব্যে পুতিনকে বলেন, দুই দেশের উচিত উন্নয়ন ও পুনর্জাগরণে একে অপরকে সহায়তা করা। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, পুতিন তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, রাশিয়া-চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে।

এর আগে দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার রাতে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরপরই পুতিনের এই সফর বিশ্বজুড়ে মনোযোগ কেড়েছে।

Published: আপডেট: ২০ মে ২০২৬, ০৬: ৫৮

Source: https://www.prothomalo.com/world/asia/std30qjaxs

ভ্লাদিমির পুতিন রাশিয়া চীন যুক্তরাষ্ট্র সি চিন পিং

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!