বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি
খেলা ডেস্ক
April 29, 2026

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি–টুয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচের লাইভ বিবরণী ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন এখানে।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন... টস হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়, ম্যাচ শুরু দুপুর দুইটায়। বৃষ্টির কারণে দুটির কোনোটাই হচ্ছে না ঠিক সময়ে। বেলা ৩টা ১০ মিনিটের মধ্যে যদি খেলা শুরু করা যায়, তাহলে দুই ইনিংসে পুরো ২০ ওভারের ম্যাচই হবে । কিন্তু এ সময়ের মধ্যে খেলা শুরু করতে না পারলে ওভার কাটা শুরু হবে। ম্যাচ হবে কি না, সেই সিদ্ধান্ত জানা যাবে বিকাল ৪টা ৫০ মিনিটে। তখন যদি খেলা শুরু করা যায়, তাহলে ৫টা ১৬ মিনিট থেকে শুরু হবে ৫ ওভারের ম্যাচ। টসের সময় পেরিয়ে যাওয়ার পর বৃষ্টি আরও বেড়েছে। মাঠে আসা দর্শকদের কেউ কেউ এতক্ষণ গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এখন সেই উপায়ও নেই, কারণ বৃষ্টি বেড়েছে। তারা অপেক্ষায় আছেন গ্যালারির ছাদের নিচে। মাঠে এখনও কেউ নেই, এমনকি মাঠকর্মীরাও। ড্রেসিংরুম থেকে বের হননি দুই দলের ক্রিকেটাররাও। ম্যাচটি শুরু হওয়ার সময় দুপুর ২টায়। অর্থাৎ টসের সময় ছিল দুপুর ১টা ৩০ মিনিট। কিন্তু নির্ধারিত সময়ে টস হয়নি। অর্থাৎ খেলাও শুরু হবে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে। কারণটা এতক্ষণে নিশ্চয়ই সবারই জানা—বৃষ্টি! পিচ এবং তার আশপাশের আউটফিল্ড কাভারে ঢাকা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, আজ সকালে বৃষ্টি ছিল না তেমন। সকাল সাড়ে দশটার দিকে বৃষ্টি শুরু হয়। এরপর বেশ বৃষ্টি হয়েছে। বেলা একটার দিকে একদমই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। পিচ ঢাকা আছে কাভারে। মাঠেও কোনো তোড়জোর নেই। খেলা হবে কি না, বলা মুশকিল। বৃষ্টি থামলে আধ ঘণ্টার মধ্যেই মাঠ তৈরি হবে। তবে ম্যাচ শুরু হলেও তা যে দেরিতে হবে, সেটি এখন নিশ্চিতভাবেই বলা যায়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি–টুয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ভেন্যুতে প্রথম ম্যাচটি ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১–০ তে এগিয়ে লিটন দাসের দল। অর্থাৎ, আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ জয়ের, আর নিউজিল্যান্ডের জন্য সিরিজ বাঁচানোর। সিরিজ জিততে কী করতে হবে, সেটা জানে বাংলাদেশ দল। জানতে ক্লিক করুন নিচের লিংকে— সিরিজ জিততে কী করতে হবে, জানে বাংলাদেশPublished: 2026-04-29T07:56:29.283Z
Source: https://www.prothomalo.com/sports/cricket/6bngvko223
নিউজিল্যান্ড ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল
Comments
No comments yet
Be the first to share your thoughts!