Home Articles ফুটবল

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার

খেলা ডেস্ক June 04, 2026
২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার

২০২৬ বিশ্বকাপ আসরে ৪৮ দলে খেলবেন মোট ১,২৪৮ জন ফুটবলার। এরমধ্যে সবচেয়ে কম বয়সী ৭ ফুটবলার কারা?

গিলবার্তো মোরা (মেক্সিকো)অভিষেক গত বছরের জুনে, ১৬ বছর বয়সে। বিশ্বকাপ শুরুর দিন মেক্সিকোর এই মিডফিল্ডারের বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। তিনিই হতে যাচ্ছেন এবারের বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

হুগো সোচুরেক (চেক প্রজাতন্ত্র)১৮ বছর পূর্ণ করার মাত্র ৪ দিনের মাথায় বিশ্বকাপের মতো মহামঞ্চে পা রাখছেন চেক প্রজাতন্ত্রের এই তরুণ।

লেনার্ট কার্ল (জার্মানি)চলতি বছরের মার্চেই জার্মানির হয়ে অভিষেক হয়েছে কার্লের। ২০০৮ সালে জন্ম নেওয়া এই ফুটবলারই হতে যাচ্ছেন বিশ্বকাপের তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার।

ইব্রাহিম এমবায়ে (সেনেগাল) ১৮ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপে সেনেগালের মাঝমাঠের দায়িত্ব সামলানোর কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন এই ফুটবলার।

হামজা আবদেলকরিম (মিসর)১৮ বছর ১৬১ দিন বয়সেই মিসরের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছেন এই তরুণ।

বারা সাপোকো এনদিয়া (সেনেগাল)তিনিও সেনেগালের ফুটবলার। ইব্রাহিম এমবায়ের চেয়ে ২৪ দিনের বড় এনদিয়া।

ম্লাদেন ইয়ুরকাস (বসনিয়া ও হার্জেগোভিনা) ১৮ বছর ২৪৭ দিন বয়সী এই গোলকিপার বিশ্বকাপে দেখা যাবে।

Published: 2026-06-04T14:09:01.206Z

Source: https://www.prothomalo.com/ampstories/sports/football/ypsya12jwq

বিশ্বকাপ ফুটবল ২০২৬ ভিজ্যুয়াল স্টোরি–খেলা

Comments

No comments yet

Be the first to share your thoughts!