ডোপ টেস্টে ‘নেগেটিভ’ মানে কী
শর্টস
September 08, 2026

ডোপ টেস্টে ফল ‘নেগেটিভ’ হওয়ার অর্থ এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি কখনো মাদক নেননি। এর অর্থ হলো, নমুনাটি যখন পরীক্ষা করা হয়েছে, তখন পরীক্ষিত মাদক বা ব্যক্তির শরীরে সেটি থেকে তৈরি হওয়া উপাদান শনাক্ত করার মতো পরিমাণে পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, নেতিবাচক ফল ব্যাখ্যা করতে অন্তত চারটি বিষয় জানা দরকার। কোন মাদক নেওয়া হয়েছিল, কত দিন আগে নেওয়া হয়েছিল, কী ধরনের নমুনা পরীক্ষা করা হয়েছে, পরীক্ষার শনাক্ত সীমা কত ছিল।
Published: প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ৫৭
Source: https://www.prothomalo.com/bangladesh/crime/ddop-ttestte-negettibh-maane-kii
শর্টস
Comments
No comments yet
Be the first to share your thoughts!