Home Articles ক্রিকেট

ইংল্যান্ডকে হারিয়ে আবারও টি-টুয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক July 06, 2026
ইংল্যান্ডকে হারিয়ে আবারও টি-টুয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে আধিপত্যের গল্পটা আরও পোক্ত করল অস্ট্রেলিয়া। আজ লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সপ্তম শিরোপা জিতেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে এটি ছিল দশম আসর। আর কোনো দলের দুটি ট্রফিও নেই।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলেছিল ৪ উইকেটে ১৫০ রান। তাড়ায় ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

ফাইনালে অস্ট্রেলিয়ার জয় সহজ করে দেয় বেথ মুনি ও ফিবি লিচফিল্ডের দ্বিতীয় উইকেট জুটি। ১৭ রানে প্রথম উইকেটের পতনের পর এ দুজনের শতরানের জুটিতে ১১৭-তে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। মুনি ৪৯ বলে ৬৪ আর লিচফিল্ড ৩৫ বলে ৪৮ রান করেন।

এর আগে অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্টের অপরাজিত ৫৮ ও ফ্রেয়া কেম্পের অপরাজিত ৪৪ রানে ভর করে দেড় শ রানের সংগ্রহ গড়ে ইংল্যান্ড। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ওঠে ৮০ রান। তবে সেই জুটি বা দলগত সংগ্রহ যে যথেষ্ট হয়নি, তা অস্ট্রেলিয়ার প্রায় তিন ওভার আগে জিতে ফেলাই বলে দিচ্ছে।

ইংল্যান্ড: ২০ ওভারে ১৫০/৪ (স্কিভার-ব্রান্ট ৫৮*, কেম্প ৪৪*, ক্যাপসি ২৩; হ্যামিল্টন ১/১৯)। অস্ট্রেলিয়া: ১৭.১ ওভারে ১৫৩/৩ (মুনি ৬৪, লিচফিল্ড ৪৮; এক্লেসটোন ১/২৪)। ফল: অস্ট্রেলিয়া নারী দল ৭ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ফাইনাল: বেথ মুনি। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: বেথ মুনি।

Published: আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১৯: ৫১

Source: https://www.prothomalo.com/sports/cricket/v3zobmnugp

২০২৬ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

Comments

No comments yet

Be the first to share your thoughts!