হোম আর্টিকেল প্রযুক্তি

ঈদে অনলাইনে এপেক্সের পণ্য কিনে বাড়তি খরচ ছাড়াই সংগ্রহ করা যাবে

প্রযুক্তি ডেস্ক May 21, 2026
ঈদে অনলাইনে এপেক্সের পণ্য কিনে বাড়তি খরচ ছাড়াই সংগ্রহ করা যাবে

ঈদ উপলক্ষে ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ চালু করেছে এপেক্স।

ঈদ উপলক্ষে ক্রেতাদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করতে ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ সুবিধা চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ সুবিধার আওতায় ক্রেতারা সহজেই এপেক্সের ওয়েবসাইটে পছন্দের জুতা কেনার ফরমাশ দিয়ে নিজেদের সুবিধামতো যেকোনো সময়ে নিকটবর্তী এপেক্স শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন। ফলে বাড়তি কোনো ডেলিভারি খরচ দিতে হবে না ক্রেতাদের। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এক্সপ্রেস ডেলিভারি’ সুবিধার মাধ্যমে কোনো পণ্য বেলা সাড়ে ১১টার মধ্যে অর্ডার করা হলে, তা একই দিন ক্রেতাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। আর সাড়ে ১১টার পর অর্ডার করা হলে, অর্ডারটি পরের দিন পাঠানো হবে। ওপেন বক্স ডেলিভারি–সুবিধার আওতায় ক্রেতারা চাইলে ডেলিভারি নেওয়ার সময় জুতা পরে সাইজ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। পাশাপাশি ৫ হাজার টাকার বেশি কেনাকাটা করলে ইএমআই সুবিধাও পাওয়া যাবে। প্রাথমিকভাবে শুধু ঢাকা শহরের বসবাসকারীরা এই সুবিধা পাবেন।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিরোজ মোহাম্মদ বলেন, ‘ক্রেতাদের জীবন সহজ করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা শুধু ফুটওয়্যার বিক্রি করছি না, বরং কেনাকাটার পুরো প্রক্রিয়াকে ক্রেতাদের জন্য সহজ ও ঝামেলামুক্ত করে তুলছি। আমরা চাই, ক্রেতাদের যেন ডেলিভারির জন্য অপেক্ষা না করতে হয়।’

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির বলেন, ‘আমরা চাই সব সময়ই যেন জুতা কেনার প্রতিটি ক্ষেত্রে ক্রেতাদের সময়ের ওপর তাদের নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।’

Published: প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮: ২৬

Source: https://www.prothomalo.com/technology/u34v0uz2fv

ওয়েবসাইট অনলাইন কেনাকাটা ঈদ আয়োজন

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!